একগুচ্ছ লাল গোলাপ বা একশ একটি নীল পদ্ম কিংবা অপূর্ব সুন্দর কোনো জিনিস কোনোটাই
একগুচ্ছ লাল গোলাপ বা একশ একটি নীল পদ্ম কিংবা অপূর্ব সুন্দর কোনো জিনিস কোনোটাই আমাকে কাছে টানে না। যেমন করে কাছে টানে তোমার কাজল চোখের চাহনি, কিংবা তোমার হাসি। "ভালোবাসি বলে" ভালোবাসা শব্দটার অমর্যাদা করবো না।।
এই নিশ্চুপ রাত্রি বেলায় আমি তোমার হাতধরে হাজার বছর জোৎস্না দেখতে চাই।। এই বিশ্বাস বুকে নিয়েই হেঁটে চলেছি এই পথ, প্রান্তর, বিরাণভূমি, খোলা আকাশ আর কংক্রিট ঘেরা এই শহরে।
তোমাকে আমার ভালো লাগে, খুব বেশি ভালো লাগে।কেন ভালো লাগে? এই প্রশ্ন করে লজ্জা দিও না প্লিজ, তোমার হাসি, আর কাজল চোখের চাহনি, মরণ ঘ্যাতি!...😮😮
এক কথায় তোমাকে অসাধারণ লাগে যা বুঝানোর ক্ষমতা আমার নাই।
অন্য কারো মায়ার চাদরে নিজেকে যে এতোটা সহজে জড়িয়ে ফেলা যায়, তোমাকে না দেখলে হয়তো কখনো বুঝতে পারতাম না।
অজানা মায়া মাখানো তোমার ঐ মায়াবী চোখ। অদ্ভুত অনুভূতি লুকিয়ে আছে তোমার ভঙ্গিমায়। আমি জানিনা তোমার ঐ রূপের জাদুতে কতো ছেলেকে পলকহীন করেছে, জানিনা তোমার হাসির শব্দে কতো ছেলে পৃথিবীর সব শব্দকে তুচ্ছ করেছে, জানিনা তোমার ভঙ্গিমা কতো ছেলেকে তাদের বয়স ভুলাতে বাধ্য করছে,
শুধু এতটুকু জানি, তোমার সবটা মিলে আমার কল্পনার জগতে একটা চিরস্থায়ী মায়ার সাগর তৈরি করে দিয়েছে।
যে সাগরে প্রতিনিয়ত আঁছড়ে পরে কতো আবেগ, কতো অভিমান, কতো দীর্ঘ নিঃশ্বাস।
জানি তুমি অতি সরল নও, বক্রও নও। তুমি তোমার মতই সাবলীল, তুমি তোমার মতই বর্ণিল, মুগ্ধ করা সাদা রঙের সেই কাঠ গোলাপ।
জানি আমার এই সংকীর্ণ শব্দ ভাণ্ডার নিয়ে তোমায় বর্ণনা করার সাধ্য আমার নেই। তোমার চোখ আমার দেখা ছায়াপথের সবচেয়ে সুন্দর দুটি নক্ষত্র। মায়াবী চোখ তোমার, অপরুপ চাহনি। নিষ্পাপ ও অমলিন হাসি। তোমার ঐ হাসি আমার হৃদয় মন্দিরে এক আলোড়ন সৃষ্টি করে। অনেক দেখার পরও মনে হয়,
ইশ! যদি সামনাসামনি দেখতে পারতাম।
বাই দ্যা মেইন রোড…প্রেমার্তের কবিতায় যদি আমার হাতে রাখ হাত, খালি পায়ে হেঁটে যাবো কাঁশফুলের পাশ ঘেঁষে দিগন্ত ছোঁয়া নদীর তীর ধরে বহুদূর, বহু ক্রোশ পথ
No comments